শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চরফ্যাসনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: April 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): ভোলার চরফ্যাসনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ এপ্রিল) সকাল ১০ টায় চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদরাসার অনার্স ভবনের মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, ভোলা এর আয়োজনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়।
ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলার উপ-পরিচালক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন শেষে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ)মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ভোলা জেলা ফিল্ড অফিসার মোঃ আলী আজগর
প্রশিক্ষণে অংশ নেওয়া দুই শতাধিক হজ যাত্রীকে ধর্মীয় দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাসেমী, স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ প্রদান করেন ডাঃ আশারাফুল ইসলাম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসনের সুপারভাইজার জাহিদুল ইসলাম, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের সদস্য হাফেজ আবদুল মান্নান, চরফ্যাসন থানার অফিসার ইন চার্জের প্রতিনিধি এএসআই সোহেল ও ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসনের মডেল কেয়ার টেকার মাওলানা মোঃ ইসমাইল।

এই সময় হজ যাত্রীদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে হজ পালনের বিভিন্ন নিয়ম কানুন দেখানো হয়।

হজ যাত্রীরা জানান, হজে গমনের আগে এই প্রশিক্ষন তাদেরকে নির্ভুল ও শুদ্ধভাবে হজের ফরজ ও সুন্নাত গুলো পালনে সাহায্য করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network