শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্টসহ কার্গোডুবি

আপডেট: September 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টসহ কার্গোটি ডুবে যায়।

এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা পান। তারা হলেন সুকানি সুরুজ, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।

কার্গোর লস্কর আলআমিন বলেন, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে আমরা সেখানে কার্গোটি নোঙর করে রাখি। রাতভর ভারী বর্ষণে কার্গোর ভেতরে পানি ঢুকে পড়ে।

তিনি আরও বলেন, একপর্যায় কার্গোটি ৪২০০ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। প্রাণরক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, সিমেন্টবোঝাই কা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network