শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চিহ্নিত মাদক ব্যবসায়ী রশিদাসহ আটক ২, ইয়াবা উদ্ধার

আপডেট: July 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রশিদা খাতুনসহ (৬৪) দুজনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ এক হাজার ৫৯০ টাকা।

মঙ্গলবার (৩০শে জুলাই) বিকালে দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক রশিদা খাতুন আকন্দবাড়ীয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী। এছাড়া আটক আনিছুর রহমান (৪০) জীবননগর উপজেলার রায়পুর গ্রামের পূর্বপাড়ার ইছাহকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই তাকবীন জাহান পলি সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের ফার্মপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রশিদা খাতুনের বসতবাড়ির উঠান হতে রশিদা খাতুন ও আনিছুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ এক হাজার ৫৯০ টাকা।

এ ঘটনায় আটককৃত দুই আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network