শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চুরির অপবাদে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জয়পুরহাটের ক্ষেতলালে মাত্র দুইশো টাকা চুরির অপবাদে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে একটি গাছে ছাগল বাঁধার দড়ি দিয়ে বেঁধে মারধর করে।

বেলি বেগম দাবি করেন, ওই কিশোরী তার বাড়ি থেকে দুইশো টাকা চুরি করেছে। তবে এ সময় ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির কথা অস্বীকার করে ও কাঁদতে থাকে।একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানায়, বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি। এ ব্যাপারে মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে ব্যস্ততা থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network