আপডেট: December 1, 2023
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
ছদ্মবেশ ধারণ করে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। শুক্রবার (১লা ডিসেম্বর ২০২৩ খ্রি.) দুপুরে চুয়াডাঙ্গা পৌরশহরের সিঅ্যান্ডবি পাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে মিদুল (৪৩) সিঅ্যান্ডবি পাড়ার আকবর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আশরাফুজ্জামান ও এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ ছদ্মবেশ ধারণ করে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরশহরের সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জিআর-৪৬৯/১৮, প্রসেস-৫৪/২৩, তাং-২৯/১১/২০২৩ সংক্রান্তে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে মিদুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার বিকালে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

