শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ছেলের করোনা শুনে মায়ের মৃত্যু, পরে ছেলের মৃত্যুর খবরে চলে গেলেন বাবাও!

আপডেট: July 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ছেলে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি, এমন খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। পরবর্তীতে করোনা আক্রান্ত ওই ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে মারা গেলেন বাবাও। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে। মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারের এ তিন সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- সদানন্দপুর গ্রামের আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৯৫) ও তাদের ছেলে ল্যান্স কর্পোরাল (অব.) শহিদুল ইসলাম স্বপন (৬৫)।

শনিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা ও ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে ঈদের দিন বুধবার (২১ জুলাই) মারা যান রাবেয়া খাতুন।

জানা গেছে, সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন শহিদুল ইসলাম স্বপন। বুধবার তার অবস্থা খারাপ হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে ছেলের অবস্থা খারাপ শুনে তার মা রাবেয়া বেগম ঈদের দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে, শনিবার (২৪ জুলাই) ছেলে শহিদুল ইসলাম স্বপন মারা যান। তার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে বাবা আব্দুল মান্নান সিদ্দিকীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল বলেন, শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা-ছেলের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network