১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ নেতাকর্মী

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন দল থেকে ৩৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমের ভাই রিয়াজ উদ্দিন রাজনও রয়েছেন।আজ সোমবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থীর পক্ষে গণমিছিল করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান মাহমুদ বান্নাহ প্রমুখ।

এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলিতে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির লোক আমাদের সঙ্গে যোগ দেবেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network