জীবননগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: November 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে। মঙ্গলবার (২৮শে নভেম্বর ২০২৩ খ্রি.) সকালে উপজেলার কালা গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. বিপুল (৩৮) কালা গ্রামের গাংপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই এস.এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কালা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে এক কেজি গাঁজাসহ বিপুল নামের একজনকে তাঁর নিজ বসতবাড়ির রান্নাঘরের মধ্য হতে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত বিপুলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network