জীবননগরে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

আপডেট: February 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার উথলী ও দেহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জীবননগর থানার এসআই এসএম রায়হান এবং এএসআই সবুজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার দিবাগত রাতে উপজেলার উথলী গ্রামে অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজিমতুল্লাহ শিপনকে গ্রেফতার করেন। তিনি উথলী গ্রামের বাজারপাড়ার রহমতুল্লাহ সেলিমের ছেলে।

পরবর্তীতে পুলিশের একই টিম দেহাটি গ্রামে অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মফিজ বিশ্বাসকে গ্রেফতার করেন। গ্রেফতারকতৃ মফিজ বিশ্বাস দেহাটি গ্রামের বাজারপাড়ার আমিরুল ওরফে খোকা বিশ্বাসের ছেলে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network