শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঝুঁকি নিয়ে ক‌ন্টেইনা‌রেও বা‌ড়ি যা‌চ্ছে মানুষ

আপডেট: May 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে করোনা ভাইরাস। সর্বনাশা এই মহামারি ঠেকাতে সরকার দিয়েছে নানা বিধিনিষেধ। তাতে কি?ঝুঁকি নিয়েই চলছে ঈদযাত্রা। বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা যে যেভাবে পারছেন ছুটে চলছেন। সবার গন্তব্য গ্রামের বাড়ি। আর একদিন বাদেই যে ঈদ!

লকডাউ‌নের কার‌ণে দূরপাল্লার গণপ‌রিবহন বন্ধ। তাই ঈদে বা‌ড়ি যাওয়ার জন্য ট্রাক, পিকআপ, মাই‌ক্রোবাস, সিএন‌জি, অটোরিকশা দি‌য়ে মানুষ বাড়িতে ছুটে চলছে। সামনে বাবা, পেছনে মা, মাঝে ঘুমন্ত শিশুকে নিয়ে ঢাকা ছাড়ছে মোটর সাইকেল। অথবা ট্রাকের পেছনে ত্রিপলের ছাউনির নিচে গোটা পরিবার।
এসব দৃশ্য সচরাচর চোখে পড়লেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। পণ্য পরিবহ‌নের ক‌ন্টেইনার‌কে বে‌ছে নি‌য়ে‌ছেন মানুষ। বুধবার রা‌জেন্দ্রপুর থে‌কে কি‌শোরগঞ্জগামী সড়‌কের কাপা‌সিয়া পে‌রো‌তে ক‌ন্টেইনা‌রবাহী ল‌রি‌তে যাত্রী প‌রিবহ‌নের এমন দৃশ্য চো‌খে পড়েছে ।

ক‌ন্টেইনা‌রের ভেত‌রে ঘুটঘু‌টে অন্ধকার। তার ম‌ধ্যে নারী, পুরুষ, শিশু‌তে ঠাসা। প্রচন্ড রো‌দের ম‌ধ্যে ছোট্ট কনটেইনারে গর‌মে সবাই হাঁসফাঁস করছে । ক‌ন্টেইনা‌রের পেছ‌নের এক‌টি দরজা খোলা। কোনো কার‌ণে এ‌টা কিছু সময় বন্ধ হ‌লে অক্সি‌জে‌নের অভা‌বে মারা যাওয়ার শঙ্কাও আছে। আবার কন্টেইনার খোলা রাখার কারণে সড়কে উচু নিচু জায়গায় ব্রেক কষার কারণে ছিটকে পড়ে দুর্ঘটনাও ঘটতে পারে।  প্রিয়জ‌নের স‌ঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এতটাই ঝুঁ‌কি নি‌চ্ছে মানুষ ।

ক‌রোনাভাইরা‌সের মহামা‌রির কার‌ণে সারা‌দে‌শে লকডাউ‌নের কার‌ণে বা‌ড়ি‌ফেরা মানুষগু‌লো অবর্ণনীয় দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছে ।প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে লকডাউন চলছে। ১৬ মে পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। এই সময়ে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। কিন্ত ঈদযাত্রার দৃশ্য দেখলে বোঝা যায় সেই নির্দেশনা থোরাই তোয়াক্কা করছেন লোকজন। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব বাধা পেরিয়ে অবিরাম ছুটে চলছেন গ্রামের দিকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network