শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ৭ ঘণ্টার আগুনে পুড়ল ৪টি ঝুটের গুদাম

আপডেট: June 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: ৭ ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ জুন) ভোরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৪টি গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। এসময় ৩ জন আহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত ৯টার দিকে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ৩টি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর ৩টি, উত্তরার ৩টি ও ঢাকা জোন-৩ এর ২টি ইউনিট ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১১ জুন) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টাকালে ৩ জন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী সবুজ বলেন, বৃহস্পতিবার (১০ জুন) গুদামে ঝুটের মালামাল মজুদ করা হয়। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network