শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

টাঙ্গাইলে মদ পানে ৩ যুবকের মৃত্যু

আপডেট: August 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদ পান করে তিন যুবক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন গ্রামে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে রাত দেড়টার দিকে আক্কাছও মারা যান।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, নাছির ও পারভেজের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে স্বজনরা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে দেলদুয়ার থানায় নিয়ে আসা হয়। আক্কাছের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।দেলদুয়ার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত দুজনের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network