আপডেট: February 18, 2024
আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
আগামী মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি ২০২৪) হতে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে নিম্নবর্ণিত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রার্থী সম্পূর্ণ নিজ মেধা, দক্ষতা ও যোগ্যতায় চাকরি পায়, কেউ তাকে চাকরি দেয় না।
কনস্টেবল পদে নিয়োগ পেতে কোন টাকা/পয়সা বা তদবির প্রয়োজন হয় না।
নিয়োগ কার্যক্রমে পুলিশ পরিচয়ের কোন ভুয়া কর্মকর্তা, প্রতারক চক্র, দালাল, টাউট ও বাটপারের ফাঁদে পড়বেন না।
কোনো প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থিতা তাৎক্ষণিক বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতারক বা দালাল চক্রের ফাঁদে পড়লে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য পেলে নিম্নলিখিত মোবাইল নম্বর সমূহে অবগত করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা: ০১৩২০-১৪৮১৬৯; অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা: ০১৩২০-১৪৮১৯৫; অফিসার ইনচার্জ, জীবননগর থানা: ০১৩২০-১৪৮২২১; অফিসার ইনচার্জ, দামুড়হুদা থানা: ০১৩২০-১৪৮২৪৭; অফিসার ইনচার্জ, দর্শনা থানা: ০১৩২০-১৪৮২৭৩; পুলিশ কন্ট্রোল রুম, চুয়াডাঙ্গা: ০১৩২০-১৪৯০৯৮।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

