শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট: May 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে বেগুনবোঝাই একটি পিকআপ। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালকও।

নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পিকআপকে ধাক্কা দেয়া গাড়িটির এখনও কোনো হদিস পায়নি পুলিশ। পুলিশের ধারণা- পিকআপকে ধাক্কা দেয়ার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েছে।

ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আর চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network