শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

তালতলীতে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

আপডেট: June 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে গণধর্ষণের অভিযোগে তরুণীর দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তালতলী থানা পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লেবুপাড়া এলাকা থেকে বুধবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রুবেল (২৮) ও চার নম্বর আসামি জাহিদুল ইসলাম (২১)।

তদন্ত কর্মকর্তা ও তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  এ মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, ৩১ মার্চ তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কের বনে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই তরুণী। পরদিন তালতলী থানায় ওই তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network