শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দামুড়হুদায় হেরোইনসহ আটক ২

আপডেট: July 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (১লা জুলাই ২০২৪) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হাউলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- দামুড়হুদা থানার দশমী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শরিফুল ইসলাম (৪১) ও একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার এসআই রিয়াজুল ইসলাম এবং এএসআই বিপ্লব কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে হাউলী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযাকালে ওই গ্রামের তিন রাস্তার মোড়ের ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর হতে দুজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১০ গ্রাম হেরোইন।

জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network