শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দুর্ঘটনাকবলিত পিকআপে এক মণ গাঁজা!

আপডেট: September 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান থেকে এক মণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভরেরচর হাইওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই পিকআপভ্যানের মালিক মো. আলম (৩৫)। সে কুমিল্লার চান্দ্রিনার হৈচারা গ্রামের দবির উদ্দিনের পুত্র।

গজারিয়ার ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানিয়েছেন, গত ৩ দিন আগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পিকআপভ্যান সড়ক দুর্ঘটনায় পড়ে। এ দুর্ঘটনায় কয়েক ব্যক্তি আহত হয়। আহতরা চিকিৎসা নিতে হাসপাতালে চলে যায়। হাইওয়ে পুলিশ পিকআপটি উদ্ধার করে নিজেদের জিম্মায় রাখে।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পিকাপটির মালিক মো. আলম ২ ব্যক্তিকে নিয়ে গাড়ীটি পুলিশের জিম্মা থেকে নিতে আসে। এসময় হাইওয়ে পুলিশের কাছে একটি গোপন ফোন আসে পিকআপভ্যানে মাদক রয়েছে। ঘটনা আঁচ করতে পেরে আলমের সাথে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। এসময় হাইওয়ে পুলিশ আলমকে আটক করে। পরে ফাঁড়ির ইনচার্জ কমাল উদ্দিন, এসআই বিল্লাল হোসেন, এসআই আনোয়ারুল ইসলাম, সাজেন্ট সাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ীটি তল্লাশি করে ঝুড়ির ভিতর রাখা বেশ কয়েকটি পোলটায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।আসামি আলমকে গ্রেপ্তার করে ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network