শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ধারালো অস্ত্র নিয়ে ইউএনওর বাড়িতে প্রবেশ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট: August 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের গজারিয়ায় ধারালো অস্ত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়িতে দস্যুতার অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাদের মুন্সীগঞ্জ আদালতে সোপর্দের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার করা দুজন হলেন- উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাসিরুদ্দিন ও তাঁর সহযোগী আল হাসান। হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন জানিয়েছেন, নাসিরুদ্দিন হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নাসিরুদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে গজারিয়ার ইউএনও জিয়াউল ইসলাম চৌধুরীর বাড়িতে ছুরি নিয়ে দস্যুতার সময় নাসিরুদ্দিন ও আল হাসানকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যেরা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত শনিবার নাসির ও তাঁর সহযোগী আল হাসান ইউএনওর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে দস্যুতার চেষ্টা করেন। এ সময় সেখানে এক আনসারকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকলে অপর সদস্যেরা উপস্থিত হয়ে তাদের আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’এ ঘটনায় আনসার সদস্য আমিনুল বাদী হয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুজনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল রোববার বিকেলে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আগামীকাল রিমান্ডের জন্য আবেদন করা হবে। ছাত্রলীগ নেতা নাসিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে জানতে ইউএনও জিয়াউল ইসলাম চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসূল জানান, ঘটনাটি শুনেছি। গজারিয়ার ইউএনওর বাসভবনে দুজন দুর্বৃত্ত ঢুকলে তাদের ছোরাসহ আনসার সদস্যেরা আটক করেন। এরপর পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা ছাত্রলীগের কর্মী কি না, তা আমার জানা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network