শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নারীর পেট থেকে বের হলো ২২৫০ পিস ইয়াবা

আপডেট: September 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরে মলহা বানু (৩৮) নামের এক নারীর পেট থেকে দুই হাজার ২৫০ পিসসহ পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মলহা বানু কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ওই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় টলি ব্যাগে লুকানো তিন হাজার ৫০০পিস ইয়াবাসহ মলহা বানুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভিতর আরও ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরে ডাক্তারের সহায়তায় ওই নারীর পেট আরও দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network