শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজ বিছানায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, নেপথ্যে পরকীয়া

আপডেট: September 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গায় নিজ বিছানায় জেসমিন আরা আয়না (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে জানান এলাকাবাসী।নিহত জেসমিন আরা আয়না ওই গ্রামের কুয়েত প্রবাসী হাবিল হোসেনের স্ত্রী।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- একই গ্রামের মৃত সৌরভ হোসেনের ছেলে হাসান আলী, মৃত বাহার নস্করের ছেলে রহমান ও উসমান মণ্ডলের ছেলে মামুন।পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, জেসমিন আরা আয়না দুই সন্তানের জননী। তিনি মঙ্গলবার রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা জেসমিনের বাড়িতে আসেন। এ সময় দেখা যায়, খাটের ওপর জেসমিনের রক্তাক্ত মৃতদেহ। তবে ঘরের গ্রিলের তালা খোলা ছিল। এ কারণেই পুলিশের ধারণা জেসমিনের সম্মতিতেই খুনি ঘরে ঢুকে খুনের ঘটনা ঘটিয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় জেসমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত খুনের কারণ উদঘাটন ও খুনি শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network