নীলিমা জ্যাকব কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

আপডেট: January 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন( ভোলা):
চরফ্যাসনের দুলারহাট নীলিমা জ্যাকব কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার(১০ জানুয়ারি) সকাল ১১ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি নীলিমা নিগার সুলতানা জ্যাকব দিবসটির তাৎপর্য ও স্বাধীন বাংলাদেশ গঠনে জাতির পিতার ত্যাগ ও অবদান তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার আহবান জানান।
কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা, দুলারহাট থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ।
আরো বক্তব্য রাখেন প্রভাষক মোস্তফা কামাল।
এর আগে প্রধান অতিথি নীলিমা নিগার সুলতানা জ্যাকব সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network