শিরোনাম
চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

আপডেট: July 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মা খাদিজা বেগমকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নিহতের স্বামী আব্দুস সাদেক বাদী হয়ে ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।এর আগে, সোমবার (১২ জুলাই) রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ধানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামে আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশার টাকা চান। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাদিজা বেগমকে বেদম মারধর করেন।বাধা দিতে গেলে তার বাবাকেও মারধর করে শাওন। স্থানীয়রা আহত অবস্থায় খাদিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, এ ঘটনায় ছেলেকে আসামি করে বাবা মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network