শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নৌকায় জুয়ার আসর আটক ১১

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোর নলডাঙ্গায় জুয়ার আসর থেকে দুইজন বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঐ উপজেলার হালতি বিলে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- একই উপজেলার পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসরাফুল ইসলাম হুমায়ূন শিকদার, আরেক যুগ্ম আহ্বায়ক মো. জনাব আলী, ইউনিয়ন বিএনপির সদস্য মো. সাইদুর রহমান সরদার, হলুদ ঘর পশ্চিমপাড়ার আলিম উদ্দিনের ছেলে মো. তাজুল উদ্দিন, ভূজনগাছা গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে মনিরুল ইসলাম, জসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম, হোসেন আলীর ছেলে আল-আমিন, ইউনুস আলীর ছেলে হেলাল হোসেন, মো. মাসুম খলিফা, নৌকা মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মহির উদ্দিন বাগের ছেলে শাহানুর আলম, লবাইয়ের ছেলে সাইফুল ইসলাম।

নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালতি বিলে নৌকায় জুয়া খেলার সময় বিএনপির দুই নেতা ও এক সদস্যসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network