শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দে মাত্র ১০২ ভোট, জামানত বাজেয়াপ্ত

আপডেট: November 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দে মাত্র ১০২ ভোট পেয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড সৃষ্টি করেছেন। এতে আইনানুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে।

সমীর কুমার দে বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেলগাছি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯০। এ ইউনিয়নে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রদানকৃত বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬৭৫। এর মধ্যে বিজয়ী প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৪৮৩। নির্বাচনে নৌকার প্রার্থী সমীর কুমার দে পেয়েছেন মাত্র ১০২ ভোট।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস জানান, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে নির্বাচনী আইনে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দের জামানত বাজেয়াপ্ত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network