২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী

আপডেট: এপ্রিল ৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: পরকীয়া বাধা দেওয়ায় সন্তানদের সামনে মারধর ও বটি দিয়ে স্ত্রীর চুল কেটে দিয়েছেন স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযোগ দিতে থানায় যান।
রোববার (৩ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভার শিমুলতলার সিআরপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মেয়ে। তিনি এখন সিআরপি রোড এলাকায় থাকেন। তাদের ৯ বছর হলো বিয়ে হয়েছে, এক ছেলে ও একটি মেয়েও রয়েছে।
ভুক্তভোগী নারী জানান, বিয়ে হওয়ার পর থেকে এক নারী সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। সে সম্পর্ক এখানো আছে। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তাকে তার স্বামী গ্রামে ও সাভারে এনেও মারধর করতেন। গত এক মাস ধরে এ বিষয়টি নিয়ে আবার ঝগড়া হয় তাদের মধ্যে। পরে ভাইয়ের বাসায় চলে যায় তিনি। গত ১ এপ্রিল শিমুলতলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ওই নারী। সেখানে গিয়ে আজ দুপুরে তার দুই সন্তানের সামনে মারধর করে ও বটি দিয়ে তার চুল কেটে দেন তার স্বামী।
তিনি আরও জানান, তার স্বামী নেশা করে এসে তাকে মারধর করেছেন। তিনি পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সব যোগাযোগ তার স্বামী বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরে তিনি আর সহ্য না করতে পরে আজ থানায় এসেছেন বিচার চাইতে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত সেই নারী থানায় অবস্থান করছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network