শিরোনাম
বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

পুতুল দেওয়ার কথা বলে শিশু শিক্ষার্থীকে ধর্ষ*ণ ! কিশোর গ্রেফতার

আপডেট: January 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে পুতুল দেওয়ার কথা বলে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থী ধর্ষনের অভিযোগ সোহান (১৪) নামের দশম শ্রেনীর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত আবস্থায় ওই শিশু ছাত্রীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর নানী বুধবার (২৪ জানুয়ারী) সকালে বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সোহানকে গ্রেপ্তার করে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আশরাফুল আলম জানান, ওই শিশু ছাত্রীর পাশের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল কালাম ও সীমা বেগমের ছেলে সোহান মঙ্গলবার বিকালে শিশুটিকে পুতুল তৈরি করে দেওয়ার কথা বলে তাদের বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তার নানী বিষয়টি দেখতে পায়। এক পর্যায়ে শিশুটি নানীর কাছে সব খুলে বলে। এসময় শিশুটিকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বুধবার সকালে নির্যাতনের শিকার শিশুটির নানী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত সোহানকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network