১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পল্লী কবি জসীমউদ্‌দীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত

আপডেট: জানুয়ারি ১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্‌দীনের ১২১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।সোমবার সকালে এ উপলক্ষে কবির নিজ বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবিভক্তরা সেখানে উপস্থিত হন।এদিন সকাল ৮টার দিকে জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক মো. শাহজাহান, ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও অধ্যাপক এমএ সামাদ।

উল্লেখ্য, ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন পল্লী কবি জসীমউদ্‌দীন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network