শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পাগলা কুকুরের কামড়ে আহত ২০

আপডেট: September 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার এনায়েত নগর, বারহাতিয়া, শাহবাজকান্দি ও রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।গুরুতর আহত দুজন হলেন, এনায়েত নগর গ্রামের মাহবুব সরকারের মেয়ে ফারজানা (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে রাফাত (১০)।

কুকুরের কামড়ে আহত অন্যরা হলেন- শাবাজ কান্দি গ্রামের সাবেক মেম্বার নিজামুদ্দিন (৬৫), সানাতের কান্দি গ্রামের শরফুদ্দিন, শাবাজ কান্দির মাকসুদা বেগম (৬০), সানাতের কান্দির আলফু দেওয়ান (৪২), পারভিন (৪২), এনায়েত নগরের জাহানারা বেগম (৭০), আরাফা (১০), আলী আশাদ (৬৫), মাহিদুল (৫), মারজানা আক্তার (১০), বারহাতিয়া গ্রামের রাহিমা বেগম (৬০), আলেকজ্জান (৮০), হাজেরা বেগম (৫০), আশুরা আক্তার (৮), মাফিয়া (৭০), অনিক (১৮) প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের হাত, পা, কোমর এবং শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়েছে।মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরীফুল হাসান বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবো।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network