শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

আপডেট: May 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো অপু মিয়ার মেয়ে শেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তারা সবাই সমবয়সী এবং সবার বয়স ৫ বছর। তারা তিনজন মামাতো ফুফাতো বোন।

স্বজনরা জানায়, বাড়ির সঙ্গে লাগোয়া ডোবায় তিনজন সবার অজান্তে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে সাদ্দাম হোসেন। সাদ্দামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network