শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, ৫ অস্ত্রসহ কারিগর আটক

আপডেট: August 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে পাঁচটি নতুন তৈরি অস্ত্র ও সরঞ্জামসহ মাহমুদুল করিম (৩০) নামের এক কারিগরকে আটক করা হয়।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক মাহমুদুল করিম ওই এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, দুপুরে জামালপাড়া এলাকায় পাহাড়ের গহীনে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এ সময় পাহাড়ের ঝুপড়ি থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং আটক করা হয় কারিগর মাহমুদুল করিমকে। তার বাড়ি থেকে নতুন পাঁচটি অস্ত্রও পায় পুলিশ।

gan02

এসব তথ্য নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পাঁচটি অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত আটক করিম পাহাড়ে অস্ত্র তৈরির পর পার্শ্ববর্তী তার বসতঘরে মজুত করতো। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network