শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পিকআপ উল্টে ৬ জন নিহত

আপডেট: August 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে মহিলাসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ৬ জন।আজ রোববার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুপুরে নাটোরের বনপাড়া থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক মহিলা ও ৪ পুরুষ যাত্রী নিহত হয়।

তিনি জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। তারা আহত অবস্থায় ৩ শিশুসহ ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network