শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পুলিশের পোশাক ও অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট: October 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নওগাঁর সাপাহারে আর্মড পুলিশের নকল পোশাক ও দেশীয় অস্ত্রসহ রোড ডাকাতির অন্যতম সদস্য আকতার হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আকতার হোসেন ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাপাহার খঞ্জনপুর সড়কের ইসলামপুর মোড়ের অদূরে একটি মোটরসাইকেল ছিনতাই হয়। এরপর মোটরসাইকেল মালিক রাতেই সাপাহার থানায় এসে পুলিশের পোশাকসহ কয়েকজন লোক তার পথরোধ করে নগদ টাকা, মোবাইল সেট ও তার মোটরসাইকেলটি ছিনতাই করে নেয় মর্মে অভিযোগ করেন।

এরপর থেকে পুলিশ ওই ছিনতাইকারীদের শনাক্ত ও ধরতে মরিয়া হয়ে ওঠে। গত রবিবার রাতে গোপনে সংবাদ পেয়ে পুলিশ রাত ২টার দিকে আকতার হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযান শেষে তার ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে বাংলাদেশ আর্মড পুলিশের একসেট পোশাক, একটি হাসুয়া, এন্ট্রি কাটার চাকু, রড কাটার জন্য বড় কাটিং প্লাস এবং ছিনতাই করা পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত আকতার শনিবার ওই মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। আটক আকতার হোসেনের বিরুদ্ধে রোড ডাকাতি, দস্যুতা ও সরকারি পোশাক পরিধান ও সংগ্রহের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সাপাহার থানার ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network