শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফ্রিজে মাংস রাখাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট: July 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ছোট ভাইয়ের দোকানের ফ্রিজে ঈদের মাংস রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদার ছোট ভাইয়ের হাতে থাকা কাঠের আঘাতে নইমুদ্দিন (৫৫) নামের এক বড় ভাই নিহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের টাপুর চর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা খাতুন রৌমারী থানায় ঘাতক চাচাসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টাপুর চর গ্রামে আব্দুল জলিল (৩৮) এর দোকানের ফ্রিজে কোরবানির মাংস রাখতে যায় তার আপন ভাই খলিল। এসময় আব্দুল জলিল মাংস রাখতে রাজি না হওয়ায় খলিলের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই নইমুদ্দিন এসে মাংস রাখতে না দেয়ায় আব্দুল জলিলকে গালাগালি করে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানে রাখা কাঠ দিয়ে নইমুদ্দিনকে উপর্যপুরি আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, নিহত নইমুদ্দিন ঘাতক আব্দুল জলিলের সৎভাই। তার সাথে আগে থেকেই জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network