শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফ্রি ফায়ার-পাবজি খেলা নিয়ে বিরোধে বন্ধুকে কুপিয়ে হত্যা

আপডেট: July 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ফ্রি ফায়ার ও পাবজি খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কাজী গোলাম রসুল (১৫) বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। সে বেরইলপলিতা আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মহম্মদ আলী জানান, রাত পৌনে ৯টার দিকে বেরইলপলিতা দক্ষিণপাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল রসুল। এসময় কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রসুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল কবির জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

নিহত রসুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন বলেন, অনলাইনে ফ্রি ফায়ার ও পাবজি খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে রসুলের বিরোধ চলছিল। এর জেরেই এ  হত্যার ঘটনা ঘটে থাককে পরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার  মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network