শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে মন্তব্য: কাটাখালী পৌর মেয়র আটক

আপডেট: December 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের ইশা খা হোটেল থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর ইশা খা হোটেল থেকে আটক করা হয়। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এক ঘোরোয়া বৈঠকে মেয়র আব্বাস বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ইসলামের দৃষ্টিতে পাপ হবে, তাই আমি ডিজাইন থেকে বাদ দিতে বলেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network