শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট: June 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
এ ঘটনায় নিহত আফাজ উদ্দিন শেখের বড় ভাই অভিযুক্ত রমিজ উদ্দিন শেখকে (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, গত ১ জুন ময়মনসিংহের ভালুকা থানার চান্দাবো এলাকায় লাকড়ি আনার জন্য আফাজ উদ্দিন শেখ ঘটনাস্থলে গেলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আফাজউদ্দিনকে কোপ দেয় বড় ভাই রমিজ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন আফাজউদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আফাজউদ্দিন শেখকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন হাসপাতালে(পঙ্গু হাসপাতাল) আনার পথে ভালুকা থানার সীডস্টোর এলাকায় তিনি মারা যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাটি জানাজানি হলে সিআইডি ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতারকৃত আসামি রমিজ উদ্দিন এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় আফাজউদ্দিনের স্ত্রী আফিয়া আক্তার ১ জুন রাতে রমিজ উদ্দিন শেখ ও তার স্ত্রী নাজরিয়ারাকে আসামি করে ভালুকা থানা মামলা দায়ের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network