১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

‘বরিশাল বাণী’ ভিন্ন স্বাদের গণমাধ্যম

আপডেট: নভেম্বর ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: দেশে প্রায় সহস্র গণমাধ্যম রয়েছে। প্রচার প্রসার কিংবা চমক তৈরীতে অনেকেই এগিয়ে রয়েছে। জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলো আলাদা আলাদা বৈশিষ্টের জন্য পরিচিত। কিন্তু বিভাগীয় শহর বরিশাল থেকে পরিচালিত হয়েও দেশের অনেক জেলা উপজেলা কিংবা বহিঃবিশ্বের কয়েকটি দেশে নিজস্ব কিছু পাঠক তৈরী করতে সক্ষম হয়েছে বরিশাল বাণী। শিক্ষা সাহিত্য, ধর্ম, জনসাধারণের ভোগান্তি, ক্ষমতাসীনদের সমালোচনা, দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে একটি ভিন্ন স্বাদের গণমাধ্যমে পরিনত হয়েছে বরিশাল বাণী। কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল বাণীর উপদেষ্টা কবি মোহাম্মদ এমরান।

১৭ নভেম্বর রোববার রাত ৯টায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল বাণীর যুগ্ম সম্পাদক ফয়ছাল খান, উপ সম্পাদক জাকিরুল আহসান, নির্বাহী সম্পাদক আমিনুল শাহীন, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সরদার, প্রধান বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন, বিশেষ প্রতিবেদক নেছার উদ্দিন আকন, বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার খান ফিরোজ, আতিকুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ।উপদেষ্টা কবি মোহাম্মদ এমরান আরো বলেন, এত দিন নানান ট্যাগ নিয়েও আমরা পথ চলেছি দুর্বার গতিতে। বর্তমান সময়ে আমরা প্রমাণ করেছি আমরা কোন ব্যক্তি বা দলের আজ্ঞাবহ কোন গণমাধ্যম নই। এখন সময় এসেছে পাঠকের চাহিদা মেটাতে নিজেদেরকে আরো প্রসারিত করার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক সাংবাদিকই তার স্ব স্ব মূল্যবান মতামত তুলে ধরেন। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network