শিরোনাম

জাতীয় দৈনিক জনবাণীতে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন জিয়াউল হক

আপডেট: September 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরে আসা সাংবাদিক জিয়াউল হক আকন জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত জিয়াউল হক আকন স্থানীয় বিভিন্ন সমস্যা, অনিয়ম-দুর্নীতি, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের নানা দাবি-দাওয়া সংবাদ মাধ্যমে তুলে ধরে আসছেন। সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এর আগে তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রায় পাঁচ বছর বরিশাল জেলার দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টারের দায়িত্বের পাশাপাশি বিজয় টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পাওয়ার বিষয়ে সাংবাদিক জিয়াউল হক আকন বলেন, “সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহান পেশার মাধ্যমে সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তিনি নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network