শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বর পছন্দ না হওয়ায় আত্মহত্যা!

আপডেট: October 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: বর পছন্দ না হওয়ায় নোয়াখালীর চাটখিল উপজেলায় পলি আক্তার (২১) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পালি আক্তার উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।পলির পরিবার সূতে জানা গেছে, গত ৪ অক্টোবর পারিবারিকভাবে একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সঙ্গে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়।

প্রাথমিকভাবে জানা যায়, বরকে পছন্দ হয়নি নববধূর। বরের বয়স ছিল ৪১ প্লাস। আবার অনেকে বলছে— শারীরিকভাবে দুর্বল ছিলেন নববধূ। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, সোমবার ভোরে শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নববধূ পলি আক্তার। আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নোয়াখালী হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে বিস্তারিত জানা যাবে।

তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network