শিরোনাম
বোরহানউদ্দিনে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও ভাইরাল অবরুদ্ধ দিল্লি, মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসানকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময় অসুস্থ হান্নান আজিজিকে দেখতে হাসপাতালে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব নূরুর রহমান বেগ বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চু*রির অভিযোগ

বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

আপডেট: July 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির সবচেয়ে পবিত্র বলে খ্যাত ইমাম রেজার মাজারে সমাহিত করা হয়েছে। নিরাপত্তার কারণে বাবার দাফনের সময়েও উপস্থিত ছিলেন না আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শনিবার(১১ জুলাই) নিরবতা ভেঙে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে। তিনি বলেন, যুদ্ধে শহীদ হওয়া পূর্বসূরি ও পিতার হত্যার প্রতিশোধ নেওয়াটা ছিল ‘জাতির দাবি’ এবং তা ‘অবশ্যই’ কার্যকর করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার মৃত্যুর পর তার ছেলে দেশটির সর্বোচ্চ নেতা হন তিনি। তবে নিরাপত্তাজনিত কারণেই শুরু থেকে আড়ালে রাখা হয়েছে ৫৬ বছর বয়সী এই নেতাকে।

বার্তায় খামেনি বলেন, আমরা সেই অপরাধী ও কলঙ্কিত হত্যাকারীদের কাছ থেকে শহীদ নেতা এবং এই যুদ্ধের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি। তিনি আরও বলেন, আমরা বেঁচে থাকি বা না থাকি, এই লক্ষ্য অর্জিত হবেই। খুব শিগগিরই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বাধীনতাকামী ব্যক্তিরা প্রত্যেকেই এই ঐশ্বরিক মিশনের একেকটি অংশ তা বাস্তবায়ন করবেন। সূত্র: রয়টার্স, ডন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network