শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপডেট: August 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: বাবুবাজার ব্রিজের নিচে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক)।

আজ বৃহস্পতিবার (২৬ অগাস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২০টির মতো অবৈধ সেমি-পাকা স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও সেখানে অবৈধভাবে নির্মিত কোতয়ালী থানা পুলিশের ‘বিট কার্যালয়’ আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার সময় চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে অনুরোধ করলেন তিনি সেই অনুরোধ রক্ষা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট বিট কার্যালয়টি আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে না নিলে তা উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেন। এছাড়াও সেখানে অবৈধভাবে গড়ে ওঠা একটি সংগঠনের কার্যালয় উচ্ছেদের আগেই সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে তা সরিয়ে নেন। উচ্ছেদ পরবর্তী সংশ্লিষ্ট জায়গা ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, “বাবুবাজার ব্রিজের নিচে অবৈধভাবে গড়ে ওঠা ২০টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেখানে কতোয়ালি থানা পুলিশের একটি বিট কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত আছে জানিয়ে কোতয়ালী থানার ওসি তা সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়ার অনুরোধ করেন। অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে সাত দিনের সময় দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে তা সরাতে ব্যর্থ হলে আগামী সপ্তাহে সেটি উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।”

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় কাউন্সিলর আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network