শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট: December 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফের খারাংখালী সংলগ্ন নাফনদীর কিনারায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ মো. রমজান আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৫হতে ১০০মিটার উত্তর দিকে মোস্তাকের মাছের ঘের এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যে খারাংখালী বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়। ভোরে দুইজন চোরাকারবারিকে একটি নৌকাযোগে মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল নৌকাটি দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা নৌকা থেকে নাফনদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল স্পিডবোট দিয়ে চারদিক ঘেরাও করে এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। অপর একজন সাঁতরিয়ে পাশ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে ধৃতের সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৬০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network