শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট: October 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোনার খালিয়াজুরীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের নিজ দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী-সন্তানসহ দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনমজুর আইবুল মিয়া (৫০) ও তার স্ত্রী আবেদা খাতুন (৪০) ও মেয়ে পিংকি (২৫)। এসময় আইবুল মিয়ার শিশু নাতনি তাসিয়া আহত হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দ নতুন ১৯৫টি ঘরের কাজ চলছে। তার মধ্যে দিনমজুর আইবুল মিয়াও একটি ঘর বরাদ্দ পেয়েছেন। সেই ঘরের দেয়ালে বুধবার সকালে পানি দিয়ে পরে আবারো পানি দিচ্ছিলেন তিনি।

এসময় কোথাও তারের লিক থাকায় পানির পাইপ ধরতেই বিদ্যুৎতায়িত হন। এরপর চিৎকার করলে তা দেখে স্ত্রী ও মেয়ে ছাড়াতে চাইলে তারাও আহত হন। সেই সাথে মেয়ে পিংকির দুই বছরের শিশু কন্যাও তাদের ধরতে এসে আহত হয়। পরে তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিতে নিতেই তিনজন মারা যান। তবে দুই বছরের শিশু তাসিয়া বেঁচে যায়। নিহত আইবুল ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। তবে শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network