শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান

আপডেট: September 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মো. দেলোয়ার হোসেন নামে ওই ব্যক্তি উপজেলার ৫নং গাজির ভিটার ইউপি চেয়ারম্যান।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তার কাজ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। এ সময় দুলাল মিয়া বাধা দিতে গেলে চেয়ারম্যানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে চেয়ারম্যান দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

পরে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ‘বালিচান্দা গ্রামের রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সরকারি কাজে বাধা দেয় দুলাল। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলে। পরে গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে আমি তাকে মারধর করি। ’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network