শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট

আপডেট: June 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আল-আরাফাহ এজেন্ট ব্যাংকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আল-আরাফাহ এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা চুরির বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, উপজেলার বেলচোঁবাজারে এ ঘটনায় পাঁচ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়েছে।

আল আরাফাহ ব্যাংক বাজার এজেন্ট ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান  জানান, সকালে অফিস করতে এসে অফিসে চুরির ঘটনা দেখতে পাই।মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকালে দায়িত্বশীলরা অফিস বন্ধ করে যায়। মঙ্গলবার সকালে অফিসে এসে দেখেন দরজা খোলা। তালা নেই। ভেতরে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। অফিসের সব কিছু তছনছ হয়ে আছে।

ব্যাংকে হিসাব অনুযায়ী জানা গেছে, এ এজেন্টে ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ। এই এজেন্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৫০ জন।ব্যাংকের মালিক আফজাল হোসেন জানান, তারা এই ব্যাংকে চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network