আপডেট: April 11, 2022
অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকার পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের এক বোয়াল মাছ।সোমবার (১১ এপ্রিল) ভোরের দিকে জেলে কোরবান সরদারের বড়শিতে মাছটি ধরা পড়ে।
সকালে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। ১৮০০ টাকা কেজি দরে ১৭ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জেলে কোরবান সরদার জানান, ভোরের দিকে তারা কয়েকজন মিলে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। কিছুক্ষণ পর বুঝতে পারেন বড়শিতে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে বড়শি টেনে তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ।মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করা হচ্ছে। একটু লাভ পেলেই তিনি মাছটি বিক্রি করে দেবেন।

