শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভুয়া ডিআইজি ও সহযোগী গ্রেপ্তার

আপডেট: September 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আলমডাঙ্গা থানা পুলিশ এক ভুয়া ডিআইজি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) গভীর রাতে ভুয়া ডিআইজি পরিচয়দানকারী উজ্জ্বল হোসেনকে আলমডাঙ্গার ওসমানপুর থেকে এবং তার সহযোগী আব্দুল লতিফকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দয়ারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আট লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের হাসেম আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৮) নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে একই উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুল ইসলামকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকার চুক্তি করে। মহিদুল ৩৯ হাজার ৫০০ টাকা প্রদান করে। বাকি টাকা পরে দেবে বলে কথা হয়। এক পর্যায়ে সন্দেহ হয় মহিদুলের। তিনি বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন এবং সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ডিআইজি উজ্জ্বল হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে তার নিজ গ্রাম ওসমানপুর থেকে গ্রেপ্তার করে। ভুয়া ডিআইজির সহযোগী কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফকেও (৩৫) তার নিজ গ্রাম দয়ারামপুর থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network