শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরি শীঘ্রই চালু হচ্ছে

আপডেট: January 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দুই জেলার মধ্যে যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ার সাথে বাগেরহাট জেলার (শরণখোলা) রায়েন্দা যোগাযোগের সহজ মাধ্যম বলেশ্বর নদীতে শঘ্রই চালু হতে যাচ্ছে ফেরি সার্ভিস।

জানা গেছেপিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. রুস্তুম আলী ফরাজি এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হকবর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও সাবেক রেলসচিব মোফাজ্জেল হক মন্টুর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অন্যরকম গুরুত্বপূর্ণ এ ফেরি সার্ভিস অনুমোদন পায়।গত ৬ জানুয়ারি ২০২১ রায়েন্দার ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত টেন্ডার আহবান করছে বাগেরহাট সড়ক বিভাগ। যার সম্ভব্য ব্যয় ৩ কোটি ৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক পাঁকা হবে ১৮ ফুট চওড়া এবং দুই পাশে ৩ ফুট করে ফুটপাত হবে।এদিকে মঠবাড়িয়া বড়মাছুয়া ঘাটসংলগ্ন অংশে ৮৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া ৫শ’ মিটার সড়ক ও পন্টুনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। চলতি মাসের শেদিকে ফেরি নির্দিষ্ট ঘাটে চলে আসবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network