মহেশপুরে ফেন্সিডিলসহ জীবননগরের দুই যুবক আটক

আপডেট: March 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত দুই যুবক 

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে। শনিবার (১৬ই মার্চ ২০২৪) রাত সাড়ে ১০টার দিকে ২৪ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মামুন (৩০) এবং একই গ্রামের নুর ইসলামের ছেলে ময়নুর হক (২৮)।

পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানের দিকনির্দেশনায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার রাতে পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের ইদ্রিস আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২৪ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network