শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

মা’কে খালের পানিতে চুবিয়ে হত্যা করায় ছেলে গ্রেপ্তার

আপডেট: June 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর একটি খাল থেকে কানন তালুকদার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম শশীকর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কানন তালুকদার একই এলাকার হরলাল তালুকদারের স্ত্রী।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে কানন তালুকদারের বড় ছেলে হিরণ্ময় তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিরণ্ময় শশীকর শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশের দাবি, পারিবারিক অভাব-অনটনের কারণে ছেলে তাঁর মাকে পানিতে ফেলে চুবিয়ে করে হত্যা করেছেন। এ ঘটনায় গতকাল রাত ১০টা দিকে নিহত নারীর স্বামী হরলাল তালুকদার বাদী হয়ে ডাসার থানায় তাঁর ছেলে হিরণ্ময়কে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ছেলে হিরণ্ময় তাঁর মা কানন তালুকদারকে নিয়ে একটি ছোট নৌকায় ওঠেন। নৌকায় করে পাশের এলাকার সুবল কবিরাজের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁদের। এরপর থেকে ছেলে ও মা দুজনই নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে পশ্চিম শশীকর এলাকার খালে কানন তালুকদারের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, কাননের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁর স্বামী হরলাল তালুকদার শারীরিকভাবে অসুস্থ। হিরণ্ময় তাঁদের বড় ছেলে। অভাবের সংসারে ছেলেদের সঙ্গে মা-বাবার প্রায়ই ঝগড়া হতো।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, নৌকায় করে যাওয়ার পথে মা-ছেলের মধ্যে ঝগড়া হলে ছেলে মাকে খালের পানিতে চুবিয়ে মেরে ফেলেন। হিরণ্ময় পুলিশের কাছে মাকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনার পর হিরণ্ময় একটি কলেজের পরিত্যক্ত ঘরে আত্মগোপনে ছিলেন। ছেলেকে আজ রোববার আদালতে হাজির করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network